প্রাথমিকের ফল প্রস্তুত, প্রকাশের সময় জানাল অধিদপ্তর

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৭ PM , আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০১ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ফল তৈরির কাজ শেষ হয়েছে। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) এ ফল প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, ফল প্রকাশ নিয়ে সভা চলছে, সভা শেষ হওয়ার নিয়োগের ফল প্রকাশ করা হতে পারে। কোনো কারণে আজ ফল প্রকাশিত না হলে আগামীকাল সোমবার এ ফলাফল প্রকাশ করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গতকাল শনিবার ফল তৈরির কাজ শেষ হয়েছে। এরপর ফলাফলের সার সংক্ষেপ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে সবুজ সংকেতও পাওয়া গেছে। বিষয়গুলো নিয়ে অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা সভা করছেন। এ সভা শেষে ফল প্রকাশের বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) এক হাজার ৪০৮টি পরীক্ষাকেন্দ্রে একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে এবং ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

গত ২১ জানুয়ারি রাতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে প্রাথমিকভাবে ৬৯ হাজার ২৬৫ জনকে উত্তীর্ণ করা হয়। গত ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্ব স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা এখন চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9