আজ প্রাথমিক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের গুঞ্জন, যা বলছে অধিদপ্তর

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৯ PM , আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৪ PM
প্রাথমিক অধিদপ্তর

প্রাথমিক অধিদপ্তর © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল আজ শনিবার প্রকাশ করা হবে- চাকরিপ্রার্থীদের মধ্যে এমন গুঞ্জন ছড়ালেও এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রাথমিক অধিদপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন বিভাগ) এ. কে. মোহম্মদ সামছুল আহসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা কোথাও আজ অর্থাৎ ৭ ফেব্রুয়ারি ফল প্রকাশ করা হবে, এমন কোনো কথা বলিনি। ফল প্রকাশের আগে অবশ্যই একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তাই বিভ্রান্ত হওয়ার কিছু নেই।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশের গুঞ্জন ছড়ালেও অধিদপ্তর সূত্র জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ‘নির্বাচনের আগেই ফল প্রকাশের ব্যাপারে আমরা আন্তরিক ছিলাম এবং এখনো আছি। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল গত ২১ জানুয়ারি প্রকাশ করা হয়। এতে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। জেলাভিত্তিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করে অধিদপ্তর।

ফল অনুযায়ী, চট্টগ্রাম জেলায় সর্বাধিক ২ হাজার ৮০৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। এরপর কুমিল্লা থেকে ২ হাজার ৫৬৪ জন, কুড়িগ্রাম থেকে ২ হাজার ৪৬০ জন, দিনাজপুর থেকে ২ হাজার ৪২১ জন, গাইবান্ধা থেকে ২ হাজার ২৯৫ জন, সিরাজগঞ্জ থেকে ২ হাজার ১২৩ জন এবং সুনামগঞ্জ থেকে ২ হাজার ৬০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, পার্বত্য তিন জেলা ব্যতীত দেশের ৬১ জেলায় গত ৯ জানুয়ারি ২০২৬ একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারিত ছয়টি শর্ত অনুসারে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9