প্রাথমিক শিক্ষক-কর্মচারীদের বহিঃছুটি অনুমোদনে লাগবে নির্বাচন কর্মকর্তার ছাড়পত্র

৩০ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ PM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া পর্যন্ত প্রাথমিকের শিক্ষক-কর্মচারীদের বাংলাদেশ বাইরে ছুটি অনুমোদনের পূর্বে জেলা নির্বাচন অফিসারের এনওসি প্রয়োজন হবে। সোমবার (২৯ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

নির্বাচন কমিশন সবিচালয় হতে প্রাপ্ত একটি আধা সরকারি পত্রে 'নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের সহিত পূর্বালোচনা ব্যতীত কোন কর্মকর্তা-কর্মচারীকে বদলি বা ছুটি প্রদান না করা হয় অথবা নির্বাচনি দায়িত্ব ব্যাহত হতে পারে এমন কোন কাজে নিয়োজিত না করা হয়- এই মর্মে নির্দেশনা দেয়া হয়েছে।

আরও পড়ুন : জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্রশাসন

পরিপত্রে বলা হয়েছে, শিক্ষক বা কর্মচারীদের মধ্যে যারা জরুরী প্রয়োজনে চিকিৎসা, ওমরা হজ অথবা অন্য যে কোন কারণে বহিঃবাংলাদেশ ছুটির জন্য আবেদন করবেন, তাদের আবেদন জেলা নির্বাচন অফিসার এর নিকট থেকে অনাপত্তি গ্রহণ করে যথাযথ পর্যায়ে অর্থাৎ অগ্রায়নকারী বা অনুমোদনকারী পর্যায়ে নিষ্পত্তি করতে হবে। উপযুক্ত নির্দেশনার আলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

৭ পদে শিক্ষকসহ ২১ জনকে নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ
  • ২৩ অক্টোবর ২০২৬
দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার…
  • ২৩ অক্টোবর ২০২৬
নতুন পদ পেলেন হাসনাত-সারজিস-পাটওয়ারী-আসিফ, এনসিপির কেন্দ্রী…
  • ২৩ অক্টোবর ২০২৬
সড়কে প্রাণ হারালেন মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজান…
  • ২৩ অক্টোবর ২০২৬
এআইইউবিতে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৩ অক্টোবর ২০২৬