প্রাথমিকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, শুরুর কিছুক্ষণ আগেই স্থগিত

২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ PM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফাঁস হওয়া প্রশ্ন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফাঁস হওয়া প্রশ্ন © সংগৃহীত

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ’হিসাব সহকারী’ পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এই নিয়োগ পরীক্ষাটি আজ বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা শুরু কিছুক্ষণ আগে স্থগিত ঘোষণা করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন পরীক্ষা দিতে আসা চাকরিপ্রার্থীরা।

জানা গেছে, দুপুরের দিকে এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলেন চাকরিপ্রার্থীরা। এমনকি ফাঁস হওয়া প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। এরপরই এই নিয়োগ পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

ফাঁস হওয়া প্রশ্ন ফেসবুকে দিয়ে মোহাম্মদ সৌরভ নাম একজন লেখেন, প্রশ্নফাঁস! প্রাইমারীর ‘হিসাব সহকারী’ পরীক্ষার প্রশ্নফাঁস। বিকেলে এই প্রশ্নেই পরীক্ষা হওয়ার কথা ছিল। সোনার বাংলাদেশ

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে বিকেল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত সময়ের পরীক্ষা অনিবার্যকারণবশত স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

পাকিস্তানে সম্মানসূচক ডিগ্রি পেলেন বিএনপির মিডিয়া সেলের প্র…
  • ১০ নভেম্বর ২০২৬
১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জ মেডিকেলের নতুন পরিচালক ডা. হুমায়ুন কবির
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950