প্রাথমিকের বৃত্তি পরীক্ষা

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে মন্ত্রণালয়

১৯ নভেম্বর ২০২৫, ০৯:১১ AM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৫, ০৯:১১ AM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছিল পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিতে পারবে। অধিদপ্তরের এই সিন্ধান্তে বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হলে হাইকোর্ট বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশনা দিয়েছেন। ফলে বৃত্তি পরীক্ষা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা আপিলের প্রস্তুতি নিচ্ছে। শিগগির এ বিষয়ে আপিল করা হবে। ফলে ডিসেম্বরের পূর্বঘোষিত সময়সূচিতে বৃত্তি পরীক্ষা আয়োজন করা যাবে কি না, সেটিও এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

এর আগে গত ১৭ জুলাইয়ের এক স্মারকে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে এমন সিন্ধান্তের কথা জানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেনসহ ৪২ জন তা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। হাইকোর্টের সমন্বিত বেঞ্চ রিটের প্রাথমিক শুনানির পর ওই স্মারকের কার্যক্রম অন্তর্বর্তী সময়ের জন্য স্থগিত করেন। চূড়ান্ত শুনানির পর আদালত ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালার আলোকে বেসরকারি শিক্ষার্থীদেরও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ দেন।

রায়ে বলা হয়েছে, সরকারির পাশাপাশি বেসরকারি নিম্নমাধ্যমিক, রেজিস্ট্রার্ড কিন্ডারগার্টেন, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ও অন্যান্য অনুমোদিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ২১-২৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। রায়ের প্রাথমিক ও চূড়ান্ত নির্দেশ অনুসারে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে মন্ত্রণালয়কে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকারের বিরুদ্ধে কোনো রায় গেলে আপিল করতেই হয়। এটি একটি ফরমালিটি। আপিল দাখিলের প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে।

তিনি বলেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বৃত্তি পরীক্ষা নেওয়া হয়তো সম্ভব হবে না। ডিসেম্বরের মধ্যে বৃত্তি পরীক্ষা গ্রহণের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। তবে নিয়মতান্ত্রিক সব প্রক্রিয়া শেষ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

 

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9