রাঙামাটির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

১১ নভেম্বর ২০২৫, ০৫:১৩ PM
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ © সংগৃহীত

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর পরীক্ষার দিন ধার্য থাকলেও অনিবার্য কারণবশত এটি নেওয়া হবে না বলে জানানো হয়েছে। নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কফিল উদ্দিন সই করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য ১৪ নভেম্বরের নির্ধারিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হল। পরীক্ষার পরিবর্তিত সময়সূচি যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬