সংগীতের শিক্ষক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন কেন অবৈধ নয়, হাইকোর্টে রুল

১০ নভেম্বর ২০২৫, ০৬:১৪ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ০৬:২৫ PM
হাইকোর্ট

হাইকোর্ট © সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক নিয়োগ বাতিল করে জারি করা সংশোধিত প্রজ্ঞাপন কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১০ নভেম্বর) এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। 

আগামী দুই সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে রুলের‌ জবাব দিতে বলা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। তিনি আদালতে রিটের পক্ষে শুনানি করেন।

এ সংশোধিত প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। রিটে ‌শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে‌ বিবাদী করা হয়।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক নিয়োগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়। পরে গত ২ নভেম্বর নিয়োগের প্রবিধানটি বাতিল করে একটি সংশোধিত ‌প্রজ্ঞাপন দেওয়া হয়।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬