প্রাথমিকের ৬৫ হাজার প্রধান শিক্ষককে দশম গ্রেডে বেতন দিতে অর্থ বিভাগের সম্মতি

১১ নভেম্বর ২০২৫, ০১:৩৪ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৫, ০১:৪১ PM
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার © লোগো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। গত সোমবার (১০ নভেম্বর) এ ব্যাপারে সম্মতি জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের বাস্তবায়ন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোঃ মাহবুবুল আলম স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫,৫০২ জন প্রধান শিক্ষকের বেতনস্কেল বিদ্যমান ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি অনুযায়ী উন্নীতকৃত পদের বেতন গ্রেড নির্ধারণে অর্থ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।

চিঠিতে দশম গ্রেড চালুর শর্ত হিসেবে বলা হয়, উন্নীতকরণকৃত বেতন গ্রেড “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ অনুযায়ী পদ পূরণযোগ্য” এই যোগ্যতা/অভিজ্ঞতা অনুযায়ী কার্যকর হবে; জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৭ অক্টোবর ২০২৫ তারিখের ০৫…১৩-১০৭ নং স্মারক এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের ২৮ জুলাই ২০২৫ তারিখের ০৭...১২-৪১২ নং স্মারকের সকল শর্ত প্রতিপালনপূর্বক পদের মঞ্জুরি আদেশ (জি,ও) প্রশাসনিক মন্ত্রণালয় হতে জারিক্রমে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ কর্তৃক পৃষ্ঠাংকন করতে হবে এবং এ বিষয়ে বিদ্যমান সকল বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
  • ১০ নভেম্বর ২০২৬
লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
  • ১০ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষায় ৪১৯০ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি অনুমোদন কর…
  • ১০ নভেম্বর ২০২৬
বিএনপি নেতার বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • ১০ নভেম্বর ২০২৬
উপকূল থেকে জাতীয় নেতৃত্বে তরুণ আকিল আহমেদ
  • ১০ নভেম্বর ২০২৬
জামালপুরে রেলক্রসিংয়ে টায়ার জ্বালিয়ে কার্যক্রম আ.লীগের নেতা…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950