প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে যত আবেদন পড়ল

১৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ PM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো © সংগৃহীত ও সম্পাদিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে ছয়টি বিভাগের জন্য মোট ১০ হাজার ২১৯টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৮ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত প্রথম ধাপের নিয়োগে মোট ৩ লাখ ৪৬ হাজার ৫৩৭টি আবেদন জমা পড়েছে। প্রতি দিনই বাড়ছে আবেদনকারীর সংখ্যা। আবেদন করার জন্য এখনও তিন দিনের বেশি সময় বাকি রয়েছে। তিনদিনে আরও বহুসংখ্যক আবেদন জমা পড়বে বলে প্রত্যাশা অধিদ্প্তরের।

আরও পড়ুন: বিবৃবিতিদাতা ‘১০০১’ শিক্ষকের চাকরিচ্যুত করতে ১০ দিনের আল্টিমেটাম ডাকসু-জাকসু-রাকসু-চাকসুর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্ত এস এম মাহবুব আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আবেদনপত্র গ্রহণ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩ লাখ ৪৬ হাজার ৫৩৭টি আবেদন জমা পড়েছে। প্রতিবারের মতো এবারেও অনেক আবেদন পড়বে বলে আমাদের ধারণা করছি। 

এর আগে গত ৫ নভেম্বর প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপি প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রথম ধাপের অন্তর্ভুক্ত বিভাগগুলো হলো রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হিয়। এ দুই বিভাগে শূন্য পদ রয়েছে ৪ হাজার ১৬৬টি।

তিন মাসের মধ্যে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের সঙ্গে হেরে ব্রোঞ্জ জেতাও হলো না বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৩৯ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬, আবেদন এসএসসি থেকে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে জাবিয়ানদের মিলনমেলা, স্মৃতিচারণে মুখর সাবেক শিক্ষার…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোন কিনে না দেওয়ায় থানায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ জবি ভিসির, ৩০ জানুয়ারিই দ্বিতীয় স…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬