প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চার পদে নিয়োগে জরুরি নির্দেশনা

১৫ নভেম্বর ২০২৫, ০১:২৯ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চার পদে নিয়োগের জন্য ছবি ও স্বাক্ষর আপলোডের বিষয়ে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১৯ নভেম্বরের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন না করলে প্রবেশপত্র ইস্যু হবে বলে জানানো হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব মো. মাসুদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ২০১৬ সালের ৩ অক্টোবর তারিখের ৩৮.০০.০০০০, ১০৭.১১.০০৮.২০১৯-২৩৩৯ নম্বর স্মারকের বিজ্ঞপ্তিতে সহকারী লাইব্রেরিয়ান-কাম- ক্যাটালগার, উচ্চমান সহকারী-কাম-হিসাবরক্ষক, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে নিয়োগের নিমিত্ত টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়।

আরও পড়ুন: নতুন পদ্ধতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ বের করবেন যেভাবে

এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য ২০১৬ সালে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে আবেদনকৃত প্রার্থীদের অনলাইন আবেদনে সম্প্রতি তোলা রঙ্গিন ছবি ও স্বাক্ষর আপলোড করা প্রয়োজন। আগামী ১৯ নভেম্বরের মধ্যে রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করার জন্য অনুরোধ করা হলো। 

যে সব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে ছবি ও স্বাক্ষর আপলোড করবেন না, তাদের বিপরীতে প্রবেশপত্র ইস্যু করা সম্ভব হবে না। বিষয়টি অতীব জরুরি বলে জানানো হয়েছে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬