শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ২৬, আবেদন এসএসসি পাসেও

১৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ PM
৫ পদে ২৬ কর্মী নিয়োগ দেবে মাউশি

৫ পদে ২৬ কর্মী নিয়োগ দেবে মাউশি © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৫ পদে ২৬ কর্মী নিয়োগে ১২ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৬ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৬ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (শিক্ষা মন্ত্রণালয়);

১. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৮টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরে, পদ ২১৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

৩. পদের নাম: ক্যাশিয়ার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

৫. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১৩টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: কৃষি মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৬, আবেদন শুরু ১৭ নভেম্বর

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ নভেম্বর ২০২৫ তারিখে)। তবে ২ ও ৪ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে, পদ ১০১, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১-৪ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৬ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: শিক্ষা মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬