প্রাথমিকের শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে কথা বললেন ড. ইউনূস

০৫ আগস্ট ২০২৫, ০৯:০০ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৭ AM
ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৬ হাজার শুন্য প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই তথ্য জানান তিনি।

তিনি বলেন, প্রধান শিক্ষকদের বেতনের গ্রেড ইতোমধ্যে ১০ম হয়েছে। সাড়ে ৬ হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। সব স্কুলে মাল্টিমিডিয়া প্রজেক্টর বসানো হয়েছে। যেসব এলাকায় বিদ্যুৎ সমস্যা আছে, সেখানেও বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে। স্কুল ভবন নির্মাণের সময় নারী স্থপতিদের অন্তর্ভুক্ত করা হচ্ছে।

ভাষণে আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আগামী কাল থেকেই নির্বাচনের পূর্ণ যাত্রা শুরু হচ্ছে। এবার প্রথমবারের মতো প্রসাীদের ভোট দেওয়া সুযোগ দেওয়া হচ্ছে। কেউ ভোট বঞ্চিত হবে না। এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে। নাগরিক অধিকারের মহা আনন্দে উদযাপন হবে। নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি রচনা হবে এবারের নির্বাচনের মাধ্যমে।

প্রসঙ্গত, এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন যাবত এই পদগুলো শূন্য থাকায় প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ সমস্যা নিরসনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ৬৫ হাজার ৫৬৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অনুমোদিত প্রধান শিক্ষকের পদ রয়েছে ৬৫ হাজার ৫০২ টি। বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে ৩১ হাজার ৩৯৬ জন কর্মরত আছেন। শূন্য পদ রয়েছে ৩৪ হাজার ১০৬ টি। শূন্য পদসমূহের মধ্যে সরাসরি নিয়োগযোগ্য পদ ২ হাজার ৬৪৭ টি। 

এতে বলা হয়েছে, সরাসরি নিয়োগযোগ্য পদগুলোর ১০% পদ সংরক্ষণপূর্বক অবশিষ্ট ২ হাজার ৩৮২ টি পদে স্বতন্ত্রভাবে সরাসরি নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ে (পিএসসি) তে চাহিদা প্রেরণ করা হয়েছে। সরাসরি নিয়োগযোগ্য প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণের জন্য শীঘ্রই বাংলাদেশ কর্মকমিশন হতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এছাড়াও জাতীয়করণকৃত শিক্ষকদের গ্রেডেশন সংক্রান্ত ৭৩/২০২৩ নং সিভিল আপীল মামলা নিষ্পত্তি হওয়া মাত্র সহকারী শিক্ষক হতে প্রধান শিক্ষক পদে পদোন্নতি যোগ্য ৩১ হাজার ৪৫৯টি পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।

 

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9