নুরদের নতুন রাজনৈতিক দল ‘গণ অধিকার পরিষদ’

১৫ অক্টোবর ২০২০, ০৩:১৯ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

খুব শিগগিরই আত্মপ্রকাশ করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরদের নতুন রাজনৈতিক দল ‘গণ অধিকার পরিষদ’। ইতিমধ্যে এই দল গঠনের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন। তিনি বলেন, আমাদের নতুন রাজনৈতিক দলের নাম ‘গণ অধিকার পরিষদ’। আমাদের এই দলে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক আমলা, অভিজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদ থেকে শুরু করে দেশের গুণী ব্যক্তিরা যুক্ত হয়েছেন।

রাশেদ বলেন, এটি মূলত: তারুণ্যনির্ভর রাজনৈতিক দল। তার মানে এই নয় যে, এই দলের সবাই বয়সে তরুণ, বরং বয়স্ক হয়েও একজন তারুণ্যের বলে বলিয়ান হতে পারেন চিন্তায়, কর্মে, উদ্যোমে। এখানে প্রবীণ-নবীণরা মিলে একটি সুন্দর দেশ গড়ে তুলবে।

এর আগে বিভিন্ন সময় নুর একাধিকবার রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। এছাড়া ছাত্র অধিকার পরিষদের আদলে দেশে-বিদেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে অধিকার পরিষদ গঠন করেছেন তারা।

নিশ্চিত পরাজয় জেনেও যে কারণে রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে…
  • ০৯ আগস্ট ২০২৬
আলভারেজকে ছাড়বে না আতলেতিকো: সিমিওনে
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা হারাতে পারে এনটিআরসিএ
  • ০৯ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর এটাই ‘সেরা সময়’: ইরান…
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে এসএসসির ফল
  • ০৯ আগস্ট ২০২৬
মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের…
  • ০৯ আগস্ট ২০২৬