ছাত্রলীগকে ‘ধন্যবাদ’ শিক্ষা উপমন্ত্রীর

১০ অক্টোবর ২০২০, ০৭:৪৯ PM
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল © ফাইল ফটো

বাংলাদেশ ছাত্রলীগকে ‘ধন্যবাদ’ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে শিক্ষা উপমন্ত্রী ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, সামাজিক প্রতিরোধ ও মানুষের দৃষ্টি পরিবর্তনে ছাত্রলীগের ভূমিকার প্রশংসা করেছেন।

ফেসবুক পোস্টে মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘ধন্যবাদ’ বাংলাদেশ ছাত্রলীগকে। জননেত্রী শেখ হাসিনার মাঠকর্মী হয়ে কোভিড-১৯ মোকাবিলায় যেভাবে মাঠে ছিল ছাত্রলীগ, তেমনই করে এখন নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, যৌন নিপীড়নের বিরুদ্ধে ঘরে-ঘরে গ্রামে-গঞ্জে, শহরাঞ্চলে, সর্বত্র সচেতনতা তৈরিতে উদ্যোগী ছাত্রলীগের শ্লোগানে পরাজিত হোক এই নিকৃষ্ট নরকের কীটগুলো।

শিক্ষা উপমন্ত্রী লিখেন, আমাদের মনে রাখতে হবে ধর্ষক, নিপীড়িক, যৌন হেনস্তাকারীরা কিন্তু আমাদের এই সমাজের মধ্যেই, আমাদের নিজেদের মধ্যেই বিদ্যমান। সুতরাং সচেতনতা সৃষ্টি, সামাজিক প্রতিরোধ এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কোনও বিকল্পই নেই।

ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬