আগামীকাল সারাদেশে বিএনপির বিক্ষোভ

০৭ অক্টোবর ২০২০, ০১:৫১ PM
প্রতীকী

প্রতীকী

সাম্প্রতিক সময়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত ধর্ষণবিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের মতো বিষয়গুলো এই অবৈধ সরকারের ছত্রছায়ায় নিরন্তন বিষয় হয়ে গেছে। এছাড়া গেল কয়েক মাসের হিসাব করলে দেখা যায়, এগুলো একটি মহোৎসবে পরিণত হয়েছে। শুধু ধর্ষণ বা যৌন নির্যাতন বেড়ে যাওয়া নয়, একইসঙ্গে দেশের আইন শৃঙ্খলার অবনতি ও দেশ অর্থনৈতিকভাবেও ধ্বংস হয়েছে।

তিনি বলেন, সরকার বলেছে, সরকার যখন ক্ষমতায় তখন এই দায় অস্বীকার করার উপায় নেই। অতএব আপনারা দায় স্বীকার করেছেন আপনারা ব্যর্থ। আপনারা থাকতে এ দেশ নিরাপদ নয়। আপনারা পদত্যাগ করুন।

মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬