করোনায় মারা গেলেন বিএনপি নেতা আবদুল আউয়াল

২০ জুলাই ২০২০, ০২:৪৯ PM

© সংগৃহীত

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান (৫৬) মারা গেলেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। সোমবার( ২০ জুলাই) দুপুরে মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর খবরের বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই আবদুল নবিন খান। তিনি বলেন, ‘ভাইকে (আবদুল আউয়াল খান) গত মঙ্গলবার সন্ধ্যায় মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনা টেস্ট পজিটিভ আসে।’

পরে শ্বাসকষ্ট বেড়ে গেলে মুগদাতে আইসিইউ বেড না পেয়ে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান, যোগ করেন আবদুল নবিন খান।

তিনি আরও বলেন, ‘মুগদা জেনারেল হাসপাতালে ভর্তির আগে গত ৪-৫ দিন চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসাতেই আইসোলেশনে ছিলেন আবদুল আউয়াল খান।’

কুমিল্লায় জন্ম নেওয়া ঢাকা কলেজের সাবেক জিএস আবদুল আউয়াল খান এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তারা ৬ ভাই ও ২ বোন।

‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬
৫ কোটি টাকার বিনিময়ে আশ্রমে যাওয়ার অভিযোগ কোহলির বিরুদ্ধে
  • ০৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬