করোনায় বন্যাদুর্গতরা চরম উপেক্ষিত: চরমোনাই পীর

১৯ জুলাই ২০২০, ০৬:৩১ PM
মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম © ফাইল ফটো

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, করোনা মহামারী মোকাবিলায় নাকাল সরকারের কাছে এখন বন্যাদুর্গতরা চরম উপেক্ষিত। বন্যার্তদের মাঝে ত্রাণ তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না।

আজ রবিবার (১৯ জুলাই) এক বিবৃতিতে মুফতী ফয়জুল করীম জরুরি ভিত্তিতে বন্যাকবলিত এলাকায় সরকারি ত্রাণ তৎপরতা পরিচালনা করে ক্ষতিগ্রস্ত মানুষকে বাঁচানোর দাবি জানিয়েছেন।

চরমোনাই পীর বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় একেবারে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। মন্ত্রণালয়সহ স্থানীয় প্রশাসনের তৎপরতা এখনও নিতান্তই অপ্রতুল ও প্রচারসর্বস্ব।

মুফতী ফয়জুল করীম বলেন, করোনা দুর্যোগের মধ্যে বানভাসি লাখ লাখ পরিবারের দুর্ভোগ ও দুর্গতি চরমে উঠেছে। খাদ্যহীন ও আশ্রয়হীন কোটি মানুষের দুর্দশা মারাত্মক আকার ধারণ করেছে। বন্যায় সহায় সম্পদ হারিয়ে বানভাসিদের মধ্যে নিদারুণ হাহাকার দেখা দিয়েছে। মহামারী মোকাবিলায় নাকাল সরকারের কাছে বন্যা দুর্গত কোটি মানুষ উপেক্ষিত থেকে যাচ্ছে।

তিনি বলেন, বন্যা দুর্গত লক্ষ লক্ষ পরিবার অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। বন্যায় ফসলহানির কারণে আগামী দিনগুলো তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে। এমতবাস্থায় সরকারের ত্রাণ তৎপরতার পাশাপাশি সংগঠনের নেতাকর্মীসহ দেশের বিত্তবান ও সাহায্য সংস্থাকেও এগিয়ে আসতে হবে।

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি …
  • ০৩ জুলাই ২০২৬
মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান
  • ০৩ জুলাই ২০২৬
গণঅধিকার পরিষদের নেতাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  • ০৩ জুলাই ২০২৬
জুমার দিন যে বিশেষ আমল করতেন রাসুল (সা.)
  • ০৩ জুলাই ২০২৬
স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের নকআউট পর্বে ৮৮ বছর পর জয় পেল সুইজারল্যান্ড
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence