কর্মসংস্থান দিতে না পারলে সমাজে নৈরাজ্য সৃষ্টি হবে: রব

১৯ জুলাই ২০২০, ০৫:৫৬ PM
আ স ম আবদুর রব

আ স ম আবদুর রব © ফাইল ফটো

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, করোনায় কর্মহীন মানুষের বেঁচে থাকার লড়াইয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে সমাজে চরম নৈরাজ্য সৃষ্টি হবে। যা রাষ্ট্রের স্থিতিশীলতা বিপন্ন হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আত্মমর্যাদাবোধ সম্পন্ন রাষ্ট্রের প্রয়োজনে শুধু ত্রাণ নয়, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে ৫ দফা ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করার আহ্বান জানান তিনি।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে, করোনায় দেশের দরিদ্র জনগোষ্ঠির ৯৮ দশমিক ৬ শতাংশ মানুষ কাজ হারিয়েছেন। এ দরিদ্র জনগোষ্ঠির প্রায় ৮৭% মানুষকে খাবার জোগাড় করতে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে। একবেলা খেয়ে ক্ষুধার যন্ত্রণায় দিনাতিপাত করছে ৫% মানুষ।

রব বলেন, লকডাউন উঠে যাবার পরও এ দুর্দশাজনক অবস্থার তেমন একটা উন্নতি হয়নি। ৮৬% দরিদ্র মানুষ দাবি করেছেন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে অতীতে পাওয়া খাদ্যসহ অন্যান্য সহায়তা ছিল খুবই অপ্রতুল; ফলশ্রুতিতে এ মুহূর্তে তারা প্রচণ্ড খাদ্য সংকটের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন।

তিনি বলেন, কর্মসংস্থানের পূর্ব পর্যন্ত দারিদ্র পীড়িত এ জনগোষ্টিকে ত্রাণ, কাজের বিনিময়ে খাদ্য এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় সুরক্ষা প্রদান করে যেতে হবে।

আত্মমর্যাদাসম্পন্ন সমাজের প্রয়োজনে, আর্থসামাজিক ভয়াবহতা মোকাবিলা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রবের ৫ দফা প্রস্তাবনা-

১. কর্মসংস্থানের জন্য ব্যাপকভিত্তিক মাইক্রো ক্রেডিট (micro-credit) কর্মসূচি চালু করতে হবে।
২. কৃষক এবং কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে প্রণোদনাসহ কৃষি পণ্য ভিত্তিক (agro based industry) শিল্প গড়ে তুলতে হবে।
৩. দেশে-বিদেশ অবস্থানকারী বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রবাসীদের উপর সকল প্রকার হয়রানি বন্ধ করতে হবে। প্রবাসীদের অর্থায়নে 'উপজেলা শিল্প এলাকা' এবং 'পৌর শিল্প এলাকা' গঠন করতে হবে।
৪. উপ আঞ্চলিক অর্থনৈতিক জোট গঠন করতে হবে। দেশের অভ্যন্তরে সুপার হাইওয়ে নেটওয়ার্ক গড়ে তুলতে হবে।
৫. বৃহৎ পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে সামাজিক ব্যবসা (social business) চালু করতে হবে।

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি …
  • ০৩ জুলাই ২০২৬
মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান
  • ০৩ জুলাই ২০২৬
গণঅধিকার পরিষদের নেতাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  • ০৩ জুলাই ২০২৬
জুমার দিন যে বিশেষ আমল করতেন রাসুল (সা.)
  • ০৩ জুলাই ২০২৬
স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের নকআউট পর্বে ৮৮ বছর পর জয় পেল সুইজারল্যান্ড
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence