সাবেক নেতার গ্রেপ্তারের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ

১৩ জুলাই ২০২০, ০৯:১১ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টুকে গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল। সোমবার (১৩ জুলাই) বিকালে নগরীর ষোলশহর স্টেশন সংলগ্ন সড়কে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সংগঠনটি।

যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত খাঁনের সঞ্চালনায় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন ও জসিম উদ্দিন, অর্থ সম্পাদক হাসান আহমেদ ও চবি ছাত্রদল নেতা মো. আরিফুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা অবনতিবিলম্বে আকরামুল হাসান মিন্টুর মুক্তি দাবি করে বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে একজন মেধাবী রাজনৈতিক নেতাকে গ্রেপ্তারের মাধ্যমে সরকার দেশের জনগণের কাছে হীন ও ফ্যাসিবাদ মানসিকতার পরিচয় তুলে ধরেছে। যা দেশ ও জনগণের মাঝে খুবই দুঃখজনক ও লজ্জাজনক বার্তা বহন করে।

‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬
৫ কোটি টাকার বিনিময়ে আশ্রমে যাওয়ার অভিযোগ কোহলির বিরুদ্ধে
  • ০৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬