মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ করেছে গলাচিপা উপজেলা ছাত্রলীগ

১১ জুলাই ২০২০, ১০:৫৮ PM

© টিডিসি ফটো

মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গলাচিপা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম খান। আজ শনিবার এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

“মুজিববর্ষের আহ্বান ৩টি করে গাছ লাগান” স্লোগানকে সামনে রেখে আগামী তিন মাসব্যাপী সারাদেশে তিনটি করে গাছ লাগানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

আগামী তিন মাস দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, থানা ও ওয়ার্ড পর্যায়ের সকল ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীকে এই নির্দেশনা প্রতিপালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সিরাজুল ইসলাম বলেন, “বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী মুজিববর্ষ উপলক্ষে আমি উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপন করি।”

‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬
৫ কোটি টাকার বিনিময়ে আশ্রমে যাওয়ার অভিযোগ কোহলির বিরুদ্ধে
  • ০৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬