হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে টাঙ্গাইলের এমপি আতাউরকে

১১ জুলাই ২০২০, ০৮:২৪ AM

© ফাইল ফটো

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আতাউর রহমান খানকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল থেকে ঢাকায় আনা হচ্ছে। তার বয়স ৮৩ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন।

শুক্রবার (১০ জুলাই) রাতে গুরুতর অসুস্থ অবস্থায় বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হবে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক সুজাউদ্দিন তালুকদার জানান, আতাউর রহমান খান শুক্রবার সকালে অসুস্থ হয়ে যান। পরে তার পরীক্ষা নিরীক্ষা করা হলে হৃদরোগ, রক্তে লবনাক্ততা কমে যাওয়া, পেটের পীড়াসহ নানা জটিলতা ধরা পরে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, ঢাকা থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার এসে রাত পৌনে আটটার দিকে এমপি আতাউর রহমান খানকে নিয়ে যায়। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।

‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬
৫ কোটি টাকার বিনিময়ে আশ্রমে যাওয়ার অভিযোগ কোহলির বিরুদ্ধে
  • ০৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬