থাইল্যান্ড নেওয়া হলো সাহারা খাতুনকে

০৬ জুলাই ২০২০, ০৪:৪১ PM
সাহারা খাতুন

সাহারা খাতুন © সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য সাহারা খাতুনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ড নেওয়া হয়েছে। সোমবার বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বেলা সাড়ে ১২টায় তাকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশে রওয়ানা দেয়। তার চিকিৎসা দেখাশুনা করার জন্য তার সঙ্গে গিয়েছেন ভাতিজা আনিসুর রহমান ও ভাগ্নে মজিবুর রহমান।

প্রসঙ্গত, গত ৬ জুন জ্বর, এ্যালার্জি ও বার্ধক্যজনিত সমস্যা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাহারা খাতুন। বেশ কয়েকদিন তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি হলে চিকিৎসকরা তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দিতে পরামর্শ দেন।

‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬
৫ কোটি টাকার বিনিময়ে আশ্রমে যাওয়ার অভিযোগ কোহলির বিরুদ্ধে
  • ০৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬