করোনা সংকট

শিক্ষার্থীদের বাড়িভাড়া অর্ধেক কমানোর দাবিতে স্বতন্ত্র জোটের স্মারকলিপি

২১ জুন ২০২০, ০৫:১৯ PM

© টিডিসি ফটো

চলমানে করোনা সংকটে রাজধানী ছেড়ে বাড়িতে চলে যাওয়া শিক্ষার্থীদের বাড়িভাড়া ৫০% মওকুফের দাবিতে ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রিক ছাত্রসংঠন স্বতন্ত্র জোটের প্রতিনিধিরা। আজ রবিবার (২১ জুন) পৃথক পৃথকভাবে জোটের প্রতিনিধিরা এ স্মারকলিপি প্রদান করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ জনসন রোডে অবস্থিত ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা জেলার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের কাছে স্মারকলিপি পেশ করেন স্বতন্ত্র জোটের প্রতিনিধিরা। এসময় জোটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক অরণি সেমন্তি খান, তাওহিদ তানজিম ও শামস নূর। প্রতিনিধিরা জেলা প্রশাসকের সঙ্গে আলাপে বাড়ির মালিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে যতদিন সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে, শিক্ষার্থীদের ততদিনের বাড়িভাড়া অন্তত ৫০% হ্রাস করার আবেদন জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একইদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামানের কাছেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসভাড়া হ্রাসের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি জানিয়ে স্মারকলিপি পেশ করার কথা ছিল। কিন্তু সিনেট অধিবেশন থাকায় তিনি আজ কার্যালয়ে আসেননি। উপাচার্যের কার্যালয়ের কর্মকর্তারা উপাচার্যের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন।

ঢা‌বি সাদা দলের নাম ভাঙিয়ে তদবিরের অপচেষ্টা, সতর্ক থাকার আহ…
  • ০৩ জুলাই ২০২৬
পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল
  • ০৩ জুলাই ২০২৬
এবার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
  • ০৩ জুলাই ২০২৬
জনবল নিয়োগ দিবে হামদর্দ, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই
  • ০৩ জুলাই ২০২৬
সেপ্টেম্বরেই তীব্র হতে পারে এল নিনো, জাতিসংঘের সতর্কবার্তা
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনাকে ‘কমিটির দল’ বলায় ক্ষেপে গেলেন স্কালোনি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence