আ.লীগ নেতার বিরুদ্ধে আইসিটি মামলা ছাত্রলীগ নেতার

১৫ জুন ২০২০, ১১:৫৩ AM

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে ঘিরে সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক প্রভাষক মন্ময় মনিরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন বাদী হয়ে মামলটি দায়ের করেন।

উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন বলেন, ফেসবুকে মন্ময় মনির একটি আপত্তিকর স্ট্যাটাস পোস্ট করেছেন। করোনায় মৃত নেতাদের প্রতি ইঙ্গিত করে দেওয়া তার এই স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত প্রতিবাদের ঝড় ওঠে। তিনি যে উক্তি ব্যবহার করেছেন এটি মানহানিকর। তিনি জেনেশুনে দলের ও নেতাদের সুনাম নষ্ট করেছেন। তাই এ ঘটনায় বাধ্য হয়ে আমি মন্ময় মনিরের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি এজাহার জমা দিয়েছি।

কলারোয়া থানার এসআই রাজ কিশোর বলেন, ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট দেওয়ার ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন থানায় একটি অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে আসামিকে ধরার চেষ্টা করছে পুলিশ।

সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় বিমানে বজ্রপাত, অতঃপর...
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংক ও এম৪ অটোসের চুক্তি স্বাক্ষর
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২৫, আবেদন অনলাইনে
  • ০৮ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষা ক্যাডারদের বদলি বন্ধের কারণ জানাল মন্ত্রণালয়, শুরু ক…
  • ০৮ অক্টোবর ২০২৬