মায়ের কবরের পাশে দাফন মোহাম্মদ নাসিমকে

১৪ জুন ২০২০, ১১:০৯ AM

© সংগৃহীত

রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ রোববার (১৪ জুন) বেলা ১১টার দিকে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় তাকে। এর আগে বনানী কবরস্থান মসজিদে স্বাস্থ্যবিধি মেনে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার পর গার্ড অব অনার প্রদান করা হয় নাসিমকে। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় তার মরদেহে ।

গতকাল শনিবার (১৩ জুন) বেলা ১১টা ১০ মিনিটে মোহাম্মদ নাসিমের মৃত্যু হয়। এর আগে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কয়েকদিন ধরে ভর্তি ছিলেন তিনি।

গত ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই করোনাভাইরাস শনাক্ত হয় তার। এরপর ৪ জুন অবস্থার কিছুটা উন্নতি হলেও ৫ জুন স্ট্রোক করেন তিনি। পরে দ্রুত অস্ত্রোপচার করে তাকে আইসিইউতে রাখা হয়। এরমধ্যেই পরপর তিনবার নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস আর পাওয়া যায়নি তার শরীরে।

মোহাম্মদ নাসিম খাদ্য মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। এছাড়া তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতা ছিলেন তিনি। ২০১৪ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। এর আগেও একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি।

সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় বিমানে বজ্রপাত, অতঃপর...
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংক ও এম৪ অটোসের চুক্তি স্বাক্ষর
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২৫, আবেদন অনলাইনে
  • ০৮ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষা ক্যাডারদের বদলি বন্ধের কারণ জানাল মন্ত্রণালয়, শুরু ক…
  • ০৮ অক্টোবর ২০২৬