করোনায় বিএনপির ৫৬ নেতাকর্মীর মৃত্যু

১৩ জুন ২০২০, ০৬:৪২ PM

© ফাইল ফটো

সারাদেশে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির ৫৬ নেতাকর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া এই ভাইরাসে দলটির আরও ১২১ জন নেতাকর্মী আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (১৩ জুন) দুপুরে নিজ বাসা উত্তরার থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

অনলাইন ব্রিফিংয়ে মির্জা ফখরুল জানান, রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ জন, চট্টগ্রাম বিভাগে আক্রান্ত ২৬ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের, কুমিল্লা বিভাগে আক্রান্ত ১৯ জন এবং মৃত্যু ১৩, ঢাকা বিভাগে আক্রান্ত ৪১ জন এবং মৃত্যু ২৭, ময়মনসিংহ বিভাগে আক্রান্ত একজন এবং মৃত্যু এক, খুলনা বিভাগে আক্রান্ত সাত জন, সিলেট বিভাগে আক্রান্ত আট জন এবং মৃত্যু দুই, ফরিদপুর বিভাগে আক্রান্ত ১৪ জন এবং মৃত্যু এক। অর্থাৎ, মোট আক্রান্ত ১২১ জন আর মৃত্যু হয়েছে ৫৬ জনের।

ভার্চুয়াল এ ব্রিফিংয়ে ফখরুল ইসলাম করোনাভাইরাসে মৃত্যু হওয়া চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, ব্যাংকার, শিক্ষক, পেশাজীবী, শ্রমজীবী এবং দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিশ্বকাপের ফাইনালের জন্য পেছাল ফাইনাল পরীক্ষা
  • ০৩ জুলাই ২০২৬
ঘুমন্ত শাশুড়িকে কুপিয়ে হত্যা করল মেয়ের জামাই
  • ০৩ জুলাই ২০২৬
বিমানবন্দরের চেকিংয়ে সতীর্থের লাইটার জব্দ, হাসিতে ফেটে পড়লে…
  • ০৩ জুলাই ২০২৬
ঢা‌বি সাদা দলের নাম ভাঙিয়ে তদবিরের অপচেষ্টা, সতর্ক থাকার আহ…
  • ০৩ জুলাই ২০২৬
পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল
  • ০৩ জুলাই ২০২৬
এবার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence