মায়ের পাশেই দাফন করা হবে নাসিমকে

১৩ জুন ২০২০, ০৩:৩১ PM

© ফাইল ফটো

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমকে রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরের পাশেই দাফন করা হবে বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। আগামীকাল রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় তাকে দাফন করা হবে। 

এদিকে, আজ শনিবার (১৩ জুন) সকালে নাসিমের মৃত্যুর খবর পেয়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমকর্মীদের এই কথা জানান।

নানক বলেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যঝুকির কথা মাথায় রেখে নাসিমের মরদেহ সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হবেনা। শনিবার রাত ১২টায় মোহাম্মদ নাসিমের ছেলে তন্ময় দেশে ফিরবেন। আজ রাতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মর্গে মোহাম্মদ নাসিমের মরদেহ রাখা হবে। আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বনানীতে মোহাম্মদ নাসিমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আটদিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ।

রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ৪ জুন তাঁর অবস্থার কিছুটা উন্নতি হলেও ৫ জুন ভোরে তিনি স্ট্রোক করেন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে দ্রুত অস্ত্রোপচার করে তাঁকে আইসিইউতে রাখা হয়। এরপর দুই দফায় ৭২ ঘণ্টায় করে পর্যবেক্ষণে রাখে মেডিকেল বোর্ড। এর মধ্যেই পরপর তিনবার নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া যায়নি তাঁর শরীরে।

ফাইনালে বাংলাদেশের সামনে ভারত, মোবাইলে যেভাবে দেখবেন
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায় খামেনি-রাহুল-তারেক-…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬