যুগান্তকারী বাজেট প্রস্তাবনায় ছাত্রলীগের অভিনন্দন

১২ জুন ২০২০, ১২:৪৫ AM

© লোগো

২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে যুগান্তকারী, সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার (১১ জুন) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনের কেন্দ্রীয় সংসদ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ দিক-নির্দেশনায় বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিকে গতিশীল করতে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে অর্থমন্ত্রী ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন। প্রস্তাবিত বাজেটে করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যখাতকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়াও কৃষি, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, শিক্ষা, খাদ্যবান্ধব কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা সম্প্রসারণ, ক্ষতিগ্রস্ত শিল্প, কর্মসংস্থানসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ মনে করে, এই বাজেট যুগান্তকারী, অভূতপূর্ব, সময়োপযোগী, জনকল্যাণমুখী, ব্যবসাবান্ধব ও সাধারণ বিনিয়োগকারীদের অনুকূল বাজেট। দেশের অর্থনীতিকে গতিশীল করতে প্রস্তাবিত বাজেটে সরকারের অর্জন ও উদ্ভূত বর্তমান পরিস্থিতির সমন্বয়ে টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ২০২০-২১ অর্থবছরে উন্নয়নমূলক ও ব্যবসাবান্ধব সুপরিকল্পিত কর্মপন্থা ও ব্যবস্থাপনা কৌশল প্রস্তাব করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা প্রাদুর্ভাবে বর্তমানে বিশ্বে মহামারী ও দেশের ক্রান্তিলগ্নে অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যত পথপরিক্রমায় দেশের উন্নয়ন কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে যুগান্তকারী, সময়োপযোগী ও জনকল্যাণমুখী বাজেট পেশ করায় বাংলাদেশ ছাত্রলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জ্ঞাপন করছে।

সভ্যতার আয়না এপস্টেইন ফাইল, যা বললেন আহমাদুল্লাহ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভারত ম্যাচ বয়কটে কেমন শাস্তি হতে পারে পাকিস্তানের?
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পে-স্কেল বাস্তবায়ন হলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কীভাবে বাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইসিসিকে ‘ওয়েক-আপ কল’র আহ্বান শশী থারুরের
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে ছাত্রীসংস্থার উদ্যােগে পাঁচ শতাধিক হিজাব বিতরণ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চার উদ্দেশ্যে জাতীয় শিক্ষা একাডেমি প্রতিষ্ঠা করবে সরকার 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬