‘নেগেটিভ’ এসেছে নাসিমের করোনা

০৯ জুন ২০২০, ১২:৩১ PM

আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের করোনা নেগেটিভ এসেছে। তবে শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দ্বিতীয়বারের মতো করা পরীক্ষায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। কাল বুধবার আবার নমুনা পরীক্ষা করা হবে।

বাংলাদেশ স্পোশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার তিনি বলেন, করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। অন্যান্য অবস্থা আগের মতোই।

মোহাম্মদ নাসিম রাজধানীর শ্যামলীর বেসরকারি এই হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশনে আছেন। চিকিৎসকেরা পরবর্তী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এ অবস্থায়ই তাঁর চিকিৎসা চলবে। এর আগে গতকাল রাতে বৈঠক করেছেন তাঁর মেডিকেল বোর্ডের ৭ চিকিৎসক। অবনতি না হওয়ায় তাঁরা আশাবাদী। কিছু ওষুধ পরিবর্তন করে দিয়েছেন।

এর আগে রক্তচাপজনিত সমস্যা নিয়ে গত ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওইদিনই তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়।এরপর ৪ জুন তাঁর অবস্থার কিছুটা উন্নতি হলেও ৫ জুন ভোরে তিনি স্ট্রোকে আক্রান্ত। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে দ্রুত অস্ত্রোপচার করে তাঁকে আইসিইউতে রাখা হয়।

শনিবার মোহাম্মদ নাসিমের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। প্রাথমিকভাবে মোহাম্মদ নাসিমকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত দেয় মেডিকেল বোর্ড। তবে ৭২ ঘণ্টা শেষে একইভাবে পর্যবেক্ষণ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

ঘুমন্ত শাশুড়িকে কুপিয়ে হত্যা করল মেয়ের জামাই
  • ০৩ জুলাই ২০২৬
বিমানবন্দরের চেকিংয়ে সতীর্থের লাইটার জব্দ, হাসিতে ফেটে পড়লে…
  • ০৩ জুলাই ২০২৬
ঢা‌বি সাদা দলের নাম ভাঙিয়ে তদবিরের অপচেষ্টা, সতর্ক থাকার আহ…
  • ০৩ জুলাই ২০২৬
পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল
  • ০৩ জুলাই ২০২৬
এবার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
  • ০৩ জুলাই ২০২৬
জনবল নিয়োগ দিবে হামদর্দ, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence