করোনায় মারা গেলেন বিএনপি নেতা আহসান উল্লাহ

০৭ জুন ২০২০, ১০:৩৬ PM
আহসান উল্লাহ হাসান

আহসান উল্লাহ হাসান

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান মারা গেছেন। রবিবার (৭ জুন) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিএনপির সিনিয়র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করে বলেন, গেল কয়েকদিন ধরেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহসানউল্লাহ হাসান।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আহসান উল্লাহর স্ত্রীও করোনা পজিটিভ বলে জানা গেছে। মৃত্যুকালে আহসান উল্লাহ তার স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য স্বজন, ভক্ত ও নেতাকর্মী রেখে গেছেন।

 সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় বিমানে বজ্রপাত, অতঃপর...
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংক ও এম৪ অটোসের চুক্তি স্বাক্ষর
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২৫, আবেদন অনলাইনে
  • ০৮ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষা ক্যাডারদের বদলি বন্ধের কারণ জানাল মন্ত্রণালয়, শুরু ক…
  • ০৮ অক্টোবর ২০২৬