করোনায় মৃত বিএনপি নেতা, এগিয়ে এলো ছাত্রলীগের ‘ওরা ৪১ জন’

৩০ মে ২০২০, ০৬:৫২ PM
লাশ দাফনের প্রক্রিয়া চলছে

লাশ দাফনের প্রক্রিয়া চলছে © সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক বিএনপি নেতার লাশ দাফন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার ওই বিএনপি নেতা মারা যান। ঘটনাটি ঘটেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামে।

ওই বিএনপি নেতার নাম আব্দুস সালাম ভুইয়া। তিনি হোসেনপুর গ্রামের উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। আব্দুস সালাম ভুইয়া উপজেলার জাফরগঞ্জ ইউপির দুইবারের চেয়ারম্যানও ছিলেন।

জানা গেছে, করোনায় মৃত ওই বিএনপি নেতার লাশ দাফন-কাফন সম্পন্ন করে ছাত্রলীগের ‘ওরা ৪১ জন’ নামে একটি টিম। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে কাজ করে ‘ওরা ৪১ জন’। ইতোমধ্যে এই টিম করোনায় মৃত বিভিন্ন দল-মতের পাঁচজনের লাশ দাফন করেছে।

আব্দুস সালাম ভুইয়ার লাশ দাফনে সহযোগিতা করেন জেলা ছাত্রলীগের সদস্য সাদ্দাম হোসেন, ক্বারী সাইফুল ইসলাম, আবু হানিফ সরকার, হাফেজ তোফায়েল আহমেদ, ক্বারী কামাল উদ্দিন, মাওলানা খালিদ ও হাফেজ নাজিম উদ্দিন সরকার।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক জানান, উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসানের ফোন পেয়ে আমাদের ‘ওরা ৪১ জন’ টিম মৃত বিএনপি নেতা আব্দুস সালাম ভুইয়ার লাশ ধর্মীয় বিধান অনুযায়ী দাফন করেছি। দল-মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে করোনায় মৃত ব্যক্তিকে আমরা সম্মানের সাথে বিদায় জানানোর চেষ্টা করছি।

হঠাৎ শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের পদত্যাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবিপ্রবির ৩ শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
ঢাবিতে নিকাব পরা শিক্ষার্থীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ আখ্যা; ব্…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় রুয়েটের ১৫ শিক্ষক-গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
  • ০৮ অক্টোবর ২০২৬
নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী উজেইবং মেলা
  • ০৮ অক্টোবর ২০২৬