করোনায় আক্রান্ত নতুন এবি পার্টির সদস্য সচিব মঞ্জু

২৮ মে ২০২০, ০২:৪৮ PM

নতুন রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টির) সদস্য সচিব মজিবুর রহমান মনজু করোনা আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৮ মে) দলের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আবদুল ওহাব মিনার।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে ঈদের দুই দিন আগে মঞ্জুর মধ্যে করোনা উপসর্গ দেখা দেয়। তাঁর হাল্কা জ্বর, মাথা ও গায়ে ব্যথা ইত্যাদি দেখা দেয়। তিনি সঙ্গে সঙ্গে আইসোলেশনে চলে যান। এরপর ধীরে ধীরে তার শরীর একটু খারাপ হয়।

ফেসবুক পোস্টে আরো বলা হয়, মজিবুর রহমান মঞ্জুর শারীরিক অবস্থা গত কয়েকদিন ধরে খারাপ যাচ্ছিল। ১০-১২ দিন আগে তাঁর ব্যক্তিগত গাড়িচালক করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতাল ভর্তি করাসহ পারিবারিক সহযোগিতামূলক কাজে সাবধানতা ও সতর্কতার সঙ্গে তিনি নিয়োজিত ছিলেন।

মঙ্গলবার আইসিডিডিআরবিতে মঞ্জুর করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করানো হয়। রিপোর্টে ‘করোনা পজিটিভ’ এসেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত তত্ত্বাবধানে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
তবে মঞ্জুর এখনও কঠিন কোনো পরিস্থিতি হয়নি বলে জানানো হয়েছে।

হঠাৎ শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের পদত্যাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবিপ্রবির ৩ শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
ঢাবিতে নিকাব পরা শিক্ষার্থীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ আখ্যা; ব্…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় রুয়েটের ১৫ শিক্ষক-গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
  • ০৮ অক্টোবর ২০২৬
নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী উজেইবং মেলা
  • ০৮ অক্টোবর ২০২৬