৪৮ ঘন্টার মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

২২ মে ২০২০, ০৫:৩৯ PM

© ফাইল ফটো

দেশের সকল কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও পরিপূর্ণ ঈদ বোনাস আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম।

বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে দেশে যখন সাধারণ ছুটি চলছে, তখন গার্মেন্টসহ বিভিন্ন কারখানায় জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকদের কাজ করতে বাধ্য হচ্ছে। কাজ করতে গিয়ে ইতিমধ্যে অনেক শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, শ্রমিকদের মজুরি ও ঈদ বোনাস নিয়ে নানা টালবাহানা করা হয়েছে। গার্মেন্টস-মালিকরা একদিকে সরকারের কাছ থেকে ‘প্রণোদনা’সহ নানা সুবিধা আদায় করে নিচ্ছে, অন্যদিকে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে।

সিপিবি নেতৃবৃন্দ বলেন, বেতন-বোনাস খয়রাতি সাহায্য নয়, এটা শ্রমিকের ন্যায্য প্রাপ্য। মালিকপক্ষ ও সরকার একজোট হয়ে শ্রমিকদের ওপর যেসব অন্যায্য সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে শ্রমিকরা বিক্ষোভে শামিল হতে বাধ্য হচ্ছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ করোনা দুর্যোগের মধ্যে সাধারণ ছুটি চলাকালীন সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে বেআইনিভাবে শ্রমিক ছাঁটাই অবিলম্বে বন্ধ, ছাঁটাইকৃত শ্রমিকদের পূনর্বহাল, আইন ও প্রতিশ্রুতি ভঙ্গকারী মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, শ্রমিকদের প্রাপ্য পাওনা পরিশোধ, সকল শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত, করোনা সংক্রমিত শ্রমিকের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা এবং করোনায় ক্ষতিগ্রস্থ শ্রমিকের চিকিৎসা ব্যয় ও সর্বোচ্চ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান।

হঠাৎ শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের পদত্যাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবিপ্রবির ৩ শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
ঢাবিতে নিকাব পরা শিক্ষার্থীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ আখ্যা; ব্…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় রুয়েটের ১৫ শিক্ষক-গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
  • ০৮ অক্টোবর ২০২৬
নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী উজেইবং মেলা
  • ০৮ অক্টোবর ২০২৬