স্বাস্থ্যবিধি মেনে জীবিকা রক্ষা ও নামাজ সহ্য হচ্ছে না বিএনপির: তথ্যমন্ত্রী

২০ মে ২০২০, ০৪:০১ PM

© ফাইল ফটো

‘স্বাস্থ্যবিধি মেনে খেটে খাওয়া মানুষের জীবিকা রক্ষা, মসজিদে নামাজ আদায় সম্ভবত বিএনপির সহ্য হচ্ছে না’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বুধবার (২০ মে) দুপুরে রাজধানীতে সচিবালয়ে নিজ দপ্তর থেকে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার ও ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হবার পর সাংবাদিকদের একথা বলেন তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মন্ত্রীর পারিবারিক সংস্থা এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে তার নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া এবং আংশিক বোয়ালখালী উপজেলার সকল ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

‘লকডাউন শিথিল করে সরকার ভয়াবহ ভুল করেছে’, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘আজকে সামাজিক দূরত্ব বজায় রেখে ছোট দোকানদাররা কিছু বিক্রি করে যে তাদের বাচ্চা-কাচ্চাকে খাওয়ানোর জন্য কিছুটা হলেও মুনাফা পাচ্ছে, জীবিকা নির্বাহ করার সুযোগ পাচ্ছে, মানুষ যে মসজিদে গিয়ে শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়ছে- এগুলো সম্ভবত তাদের (বিএনপির) সহ্য হচ্ছে না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের শুধু জীবন নয়, জীবিকা রক্ষারও পদক্ষেপ নিয়েছেন। তিনি দেশের ইতিহাসে বৃহত্তম ত্রাণ কার্যক্রম শুরু করেছেন, ইতোমধ্যেই এক-তৃতীয়াংশ জনগণ যার আওতায় এসেছে, পাশাপশি আওয়ামী লীগের ত্রাণ পেয়েছে এক কোটিরও বেশি মানুষ। মনে রাখতে হবে, এদেশের কোটি কোটি খেটে খাওয়া মানুষ প্রাত্যহিক উপার্জনের ওপর নির্ভরশীল। সেটি মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে কিছু দোকানপাট খুলে দেয়া, লকডাউন কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন।’

তিনি বলেন, ‘মানুষ যাতে শারীরিক দূরত্ব বজায় রাখে, স্বাস্থ্যবিধি মেনে চলে, সেজন্য সরকারের পক্ষ থেকে বারংবার অনুরোধ জানানো হয়েছে। অথচ এগুলো বিএনপির সহ্য হচ্ছে না বলেই গতকাল ফখরুল সাহেব ও আগে বিএনপির অন্যান্য নেতারা সরকারের এই কার্যক্রমের সমালোচনা করেছে।’

বিশ্বের দিকে তাকিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘যেখানে ভারতে প্রতিদিন একশ’র বেশি মানুষ মৃত্যুবরণ করছে, সেখানেও বিভিন্ন রাজ্যে লকডাউন শিথিল করা হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে যেখানে এখনো প্রতিদিন শতশত মানুষ মৃত্যুবরণ করছে, সেখানেও মানুষের জীবিকার কথা চিন্তা করে লকডাউন শিথিল করা হয়েছে।’

আমাদের দেশেও কিছুটা শিথিল করা হয়েছে, তবে স্বাস্থ্যবিধি না মানলে দোকান বা মার্কেট বন্ধও করে দেয়া হচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বিএনপিকে এ ধরণের সমালোচনা না করে একসাথে জনগণকে সুরক্ষা দেয়ার জন্য কাজ করার অনুরোধ জানান।

‘এই পরিস্থিতিতে আলেম-ওলামাদের যাতে অসুবিধা না হয়, সেটি মাথায় রেখে প্রধানমন্ত্রী দেশের প্রায় সবগুলো কওমি মাদ্রাসায় সরকারি অনুদানের ব্যবস্থা করেছেন। তারই পদাঙ্ক অনুসরণ করে আজ আমাদের পারিবারিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার নির্বাচনী এলাকার সমস্ত মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের হাতে আমরা ইফতার ও ঈদ উপহারসামগ্রী তুলে দিচ্ছি’, বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার, পৌরসভার মেয়র মো: শাহজাহান সিকদার, ড. হাছান মাহমুদের পারিবারিক সংস্থা এনএনকে ফাউন্ডেশনের অন্যতম পরিচালক মো: খালেদ মাহমুদ, শিক্ষক আবদুর রউফ, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দীন তালুকদার, প্রচার সম্পাদক এমরুল করিম রাশেদ, মওলানা আইয়ুব নূরসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ ভিডিও কনফারেন্সে অংশ নেন।

শ্রমিক ইউনিয়ন নেতাকে পিটিয়ে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্…
  • ০৩ জুলাই ২০২৬
মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখানোর স্থান গোয়েন্দা নজরদারিতে …
  • ০৩ জুলাই ২০২৬
নতুন ভোটার হওয়ার সময় বাড়ল
  • ০৩ জুলাই ২০২৬
গবেষণায় ৫৯ পাবলিক বিশ্ববিদ্যালয়কে কীভাবে বরাদ্দ দেবে, নতুন …
  • ০৩ জুলাই ২০২৬
পানিতে ডুবিয়ে মাকে হত্যা, ছেলে বললেন— ‘শৈশবের বঞ্চনা ও দীর্…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence