করোনা কাউকে করুণা করবে না: ওবায়দুল কাদের

১৯ মে ২০২০, ০৩:৪৩ PM

© ফাইল ফটো

নভেল করোনাভাইরাসের সংক্রমণের সময় কাদাছোড়াছুড়ি না করে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সংক্রমণের করোনা কাউকে করুণা করবে না। করোনা মোকাবিলায় ঐক্যই হবে আমাদের মূলশক্তি। আজ মঙ্গলবার (১৯ মে) সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি ।

ওবায়দুল কাদের বলেন, করোনার এই সংকটকালে ঈদ সামনে রেখে মানুষ দলবদ্ধ হয়ে গ্রামমুখী হচ্ছে। এটি অত্যন্ত বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে। তেমনিভাবে আশপাশের মানুষের জীবনও হুমকির মুখে ফেলতে পারে।

ঘূর্ণিঝড় আম্পানের সম্ভাব্য আঘাত এবং ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সংশ্লিষ্ট বিভাগ ইতিমধ্যেই সব প্রস্তুতি নিয়েছে বলে জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, সিডরের চেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় জেলার জনসাধারণকে সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ জানান তিনি।

কলকারখানায় কর্মরত শ্রমিক এবং করোনাকালের এই সংকটে ফ্রন্ট লাইনের যুদ্ধে অংশ নেওয়া সাংবাদিকদের বেতন–ভাতা ঈদের আগেই পরিশোধ করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনাকালে বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যয় বাড়ানোর খবর গণমাধ্যমে এসেছে। জনস্বার্থে এবং চলমান পরিস্থিতি ও মানবিক বিবেচনায় চিকিৎসা, নমুনা পরীক্ষার খরচ সহনীয় পর্যায়ে রাখার অনুরোধ জানান তিনি।

গবেষণায় ৫৯ পাবলিক বিশ্ববিদ্যালয়কে কীভাবে বরাদ্দ দেবে, নতুন …
  • ০৩ জুলাই ২০২৬
পানিতে ডুবিয়ে মাকে হত্যা, ছেলে বললেন— ‘শৈশবের বঞ্চনা ও দীর্…
  • ০৩ জুলাই ২০২৬
৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন …
  • ০৩ জুলাই ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ০৩ জুলাই ২০২৬
যেভাবে ৪ মাস ধরে অক্ষত রাখা হয়েছে খামেনির মরদেহ
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence