৮ম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে সেই বৃদ্ধ বর কারাগারে

১৫ মে ২০২০, ১১:৫৪ PM

© ফাইল ফটো

কুমিল্লা লালমাইয়ে অপ্রাপ্ত বয়ষ্ক মেয়েকে বিয়ে করার দায়ে বৃদ্ধ বর সামছুল হককে (৬৬) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো করা হয়েছে। এদিকে প্রতারণার মাধ্যমে অন্যের নাম, সিল, কাবিন ব্যবহার করে বৃদ্ধ রিকশাচালক ও কিশোরীর বিয়ে পড়ানোর অভিযোগে গোলাম সারওয়ার মজুমদার নামের একজন নিকাহ রেজিস্ট্র্রারকে (কাজী) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) তাকে কুমিল্লা কোতোয়ালি থানা এলাকা থেকে আটক করা হয়। অভিযুক্ত কাজী লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রারের দায়িত্বে রয়েছেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক।

পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পশ্চিম পেরুল গ্রামের ইমাম হোসেন ঢাকায় চাকরি করায় গ্রামে বসবাস করা তার পরিবারের দেখাশুনা করতেন পেরুল দীঘিরপাড়ার রিকশাচালক সামছুল হক। ইমাম হোসেনের দ্বিতীয় মেয়ে (১৩) স্থানীয় পেরুল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সামছুল হক নিজের রিকশায় তাকে নিয়মিত স্কুলে আনা নেওয়া করতেন। ১০ মে সামছুল হক ৫২ বছরের ছোট কিশোরীকে নিয়ে উধাও হয়ে যান। এনিয়ে স্থানীয়দের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ১১ মে পেরুল দক্ষিণ ইউপি চেয়ারম্যান লোকমারফত সামছুল হক ও কিশোরীকে ইউপি কার্যালয়ে হাজির করে বিস্তারিত জানতে চান। সেসময় সামছুল হক কিশোরীর প্রাথমিক শিক্ষা সনদ, জন্মনিবন্ধন সনদ ও বিয়ের একটি কাবিননামা উপস্থাপন করেন।

১৪ মে বিকালে কিশোরীর মা বাদী হয়ে বৃদ্ধ সামছুল হকের নাম উল্লেখ করে অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লালমাই থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার পেরুল উত্তরের হরিশ্চর স্কুল সংলগ্ন ভাড়া বাসা থেকে সামছুল হককে আটক করা হয়। এসময় পুলিশ তার হেফাজত থেকে ওই কিশোরীকেও উদ্ধার করেন।
শুক্রবার দুপুরে কুমিল্লার আমলী আদালত নং ৯ এর দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামছুর রহমানের আদালতে কিশোরীর জবানবন্দি রেকর্ড করা হয়। একই আদালত বৃদ্ধ সামছুল হককে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এদিকে নিজের নাম ব্যবহার করার বিষয়টি জানতে পেরে কুমিল্লা সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের কাজী মুজিবুর রহমান উল্লেখিত কাবিননামা তার কার্যালয়ে রেজিস্ট্রি হয়নি মর্মে ১৪ মে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শুক্রবার দুপুরে লালমাই থানা পুলিশ কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় লাকসামের আজগরা ইউনিয়ন নিকাহ রেজিস্ট্র্রার গোলাম সারওয়ার মজুমদারকে গ্রেফতার করে।

লালমাই থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, বৃদ্ধ সামছুল হককে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে। আদালত ভিকটিমের জবানবন্দি গ্রহণ করেছেন। প্রতারণার মাধ্যমে অন্যের নাম, সিল, কাবিন ব্যবহার করে কাবিন সৃষ্টির অভিযোগে গোলাম সারোয়ার মজুমদার নামের একজনকে গ্রেফতার করেছি। তাকে নিয়ে অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গবেষণায় ৫৯ পাবলিক বিশ্ববিদ্যালয়কে কীভাবে বরাদ্দ দেবে, নতুন …
  • ০৩ জুলাই ২০২৬
পানিতে ডুবিয়ে মাকে হত্যা, ছেলে বললেন— ‘শৈশবের বঞ্চনা ও দীর্…
  • ০৩ জুলাই ২০২৬
৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন …
  • ০৩ জুলাই ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ০৩ জুলাই ২০২৬
যেভাবে ৪ মাস ধরে অক্ষত রাখা হয়েছে খামেনির মরদেহ
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence