খুলনায় অসহায়দের পাশে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল

১৪ মে ২০২০, ০৫:৫৩ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। দেশজুড়ে চলছে অঘোষিত লকডাউন। ফলে সমাজের দরিদ্র মানুষগুলো চরম বিপাকে পড়েছেন। দেশের এমন সংকটময় মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস এম রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ মে) খুলনার পাইকগাছা থানার কপিলমুনিতে ১০০ অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সাবেক এই ছাত্রনেতা। খাদ্য সামগ্রীর তালিকায় ছিল- চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ ইত্যাদি।

এ বিষয়ে এস এম রফিকুল ইসলাম জানান, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে কষ্টের মাঝে জীবন যাপন করছে আমাদের গরীব ও ছিন্নমূল জনগোষ্ঠী। তাদের বেদনাদায়ক পরিস্থিতির কারণে আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান ছিন্নমূল জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে জাতীয়তাবাদী ছাত্রদলকে নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা পালন করে যাচ্ছি।দেশের এই ক্লান্তিলগ্নে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সবাইকে আহবান জানাচ্ছি।

উল্লেখ্য, সাবেক ছাত্রনেতা এস এম রফিকুল ইসলাম প্রতি সপ্তাহে পাইকগাছা থানার বিভিন্ন এলাকার হতদরিদ্র ১০০ পরিবারের মাঝে এক সপ্তাহের নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করছেন।

সরকারি শিক্ষকরা দপ্তরে কাজ করতে পারলে ডিজি অফিস-বোর্ডগুলোয় …
  • ০৮ অক্টোবর ২০২৬
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘জীবন মানে নিজের সাথে সংগ্রাম’— প্রথম শ্রেণি থেকে মাস্টার্স…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুর্বল ব্যক্তির কাঁধে নগ্ন স্থূল ট্রাম্প, হাতে দাঁড়িপাল্লা,…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রক্টর-রেজিস্ট্রারের দায়িত্ব সামলেও বাজিমাত: টানা ৩ বার বি…
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬