শিক্ষার্থীদের বেতন মওকুফ চায় ছাত্রদল

১৩ মে ২০২০, ০৮:৩৮ PM

© ফাইল ফটো

সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন মওকুফের আহবান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এ আহবান জানানো হয়েছে।

সংগঠনটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বিবৃতিতে বলেন, করোনায় এখন সারা বিশ্বের মতো বাংলাদেশও বিপর্যস্ত। সেই সঙ্গে বিপর্যস্ত অবস্থায় পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থাও। এমতাবস্থায় বন্ধ সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে আমরা শিক্ষার্থীদের বেতন মওকুফ করার আহ্বান জানাচ্ছি। ছাত্রদলের নেতারা বলেন, করোনাভাইরাসের কারণে প্রায় দুই মাসের অধিক সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। বন্ধ আছে সব ব্যবসাপ্রতিষ্ঠান। লকডাউনের কারণে স্থবির হয়ে আছে অর্থনীতি।

তারা বলেন, ঠিক এই সময় শিক্ষার্থীদের বেতন তাদের অভিভাবকদের জন্য বাড়তি চাপ হিসেবে পরিগণিত হবে সেটা নিশ্চিত। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের প্রতি সদয় হয়ে যদি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই সময়ে শিক্ষার্থীদের বেতনাদি মওকুফ করে দেয় সেটা মানবতার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

অন্যদিকে একই সময়ে ওই পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিজস্ব তহবিল থেকে তাদের নিজ নিজ শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা দেয়ার আহ্বান জানান ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক।

সরকারি শিক্ষকরা দপ্তরে কাজ করতে পারলে ডিজি অফিস-বোর্ডগুলোয় …
  • ০৮ অক্টোবর ২০২৬
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘জীবন মানে নিজের সাথে সংগ্রাম’— প্রথম শ্রেণি থেকে মাস্টার্স…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুর্বল ব্যক্তির কাঁধে নগ্ন স্থূল ট্রাম্প, হাতে দাঁড়িপাল্লা,…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রক্টর-রেজিস্ট্রারের দায়িত্ব সামলেও বাজিমাত: টানা ৩ বার বি…
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬