আজ ডিএনসিসির মেয়রের দায়িত্ব নিচ্ছেন আতিকুল

১৩ মে ২০২০, ০৭:৫৮ AM

© সংগৃহীত

অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে বহু চ্যালেঞ্জ কাঁধে নিয়ে দায়িত্ব নিচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বচিত মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার ( ১৩ মে ) ডিএনসিসির গুলশানের নগর ভবনে ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন আতিকুল।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের আগামী ১৭ মে ডিএসসিসির প্রথম নির্বাচিত বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার বলেন, বর্তমান বোর্ডের মেয়াদকাল শেষ হচ্ছে ১৬ মে। সে অনুযায়ী আগামী ১৭ মে ডিএসসিসির নবনির্বাচিত মেয়র দায়িত্ব গ্রহণ করবেন বলে আলোচনা হচ্ছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে সময় নির্ধারণ হয়নি।

দুপুর ১২টায় মেয়রের দায়িত্ব গ্রহণের পর অনলাইন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের সাথে কথা বলবেন নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসি’র নগর ভবনের অফিস থেকে ‘জুম’ এর সাহায্যে দুপুর ১২ টা ৪৫ মিনিটের সময় অনলাইন এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। তবে এর আগেই সাংবাদিকদের অনলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

জানা যায়, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জামাল মোস্তফা দুই দফা ডিএনসিসিতে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করছেন। তবে এতোদিন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনকালে গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি নির্বাচিত মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের সাথে পরামর্শ করতেন। অত্যন্ত আন্তরিকতার সাথে সবকিছু আলোচনা করেই সিদ্ধান্ত নিতেন উত্তরের এই দুই মেয়র। এমনকি করোনাভাইরাস পরিস্থিতিতেও রাজপথে তাদের দুইজনকে একত্রে কাজ করতে দেখা গেছে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলরদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ঢাকা উত্তরে মেয়র পদে মোহাম্মদ আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণে মেয়র পদে ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন।

পরে গত ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা মিলনায়তনে দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও উত্তরের মেয়র আতিকুল ইসলামকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর দুই সিটির সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।

 

গোপালগঞ্জ মেডিকেলে বরাদ্দ গণরুম, একাডেমিক শাটডাউন দিয়ে বাড়ি…
  • ০৩ জুলাই ২০২৬
বাউফলে ভিন্ন পরিচয়ে ২ প্রকল্প বাগিয়ে নিলো একই প্রতিষ্ঠান, অ…
  • ০৩ জুলাই ২০২৬
বাবার জানাজায় উপস্থিত থাকছেন না মোজতবা আলী খামেনি
  • ০৩ জুলাই ২০২৬
বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্র…
  • ০৩ জুলাই ২০২৬
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক আটক
  • ০৩ জুলাই ২০২৬
আওয়ামী লীগ আমলে তিন বাহিনীর পদবঞ্চিত ১৫০ সদস্য পেলেন ভূতাপে…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence