ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান নেজামী মারা গেছেন

১১ মে ২০২০, ০৯:৪৪ PM
মাওলানা আবদুল লতিফ নেজামী

মাওলানা আবদুল লতিফ নেজামী © ফাইল ফটো

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। আজ সোমবার রাত ৮টা ২৫ মিনিটে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সায়েদাবাদের বাসায় ইফতারের পর ওজু করতে গিয়ে পড়ে যান তিনি। তারপর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

মাওলানা নেজামীর মৃত্যুতে দলীয় নেতাকর্মী এবং ইসলামি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান। আব্দুল লতিফ নেজামীর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

মৃত্যুকালে আবদুল লতিফ নেজামীর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এর আগে ২০১২ সালে মুফতি ফজলুল হক আমিনীর ইন্তেকালের পর ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হন মাওলানা আবদুল লতিফ নেজামী। দলটি আগে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের গুরুত্বপূর্ণ শরিক থাকলেও কয়েক বছর আগে ঘোষণা দিয়ে জোট ত্যাগ করেন তারা।

স্বাক্ষর জালিয়াতি করে কর্মচারী নিয়োগ, এমপিওভুক্ত প্রতিষ্ঠান…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়ামাল-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অরের জন্য চমকপ্রদ এক তারকাক…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিমান বাহিনীর কৃতি কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক প্রদান
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি: যে কারণে ক্ষোভ ঝাড়লেন বিএনপি মহাসচিব
  • ০৮ অক্টোবর ২০২৬
পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি …
  • ০৮ অক্টোবর ২০২৬