ময়মনসিংহে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ যুবলীগ নেতা গ্রেফতার

০৯ মে ২০২০, ০৮:৪৩ PM

© ফাইল ফটো

ময়মনসিংহে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, মাদত ও অস্ত্র তৈরির সরঞ্জানসহ যুবলীগ নেতা আরাফাত শাওন(৩৬) ও তার ছয় সহয়োগীকে আটক করেছে র‌্যাব-১৪ । শনিবার (৯ মে) ভোরে মহানগরীর চামড়াগুদামের বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আটক অন্যরা হচ্ছেন, মাসুদ পারভেজ (৩০), রায়হান আহমেদ রাজীব (২৮), মানিক মিয়া (২৭), হৃদয় আহমেদ (১৮), রাজীব (৩০) ও বাপ্পী খা (৩৬)।

র‌্যবি-১৪ এর অধিনায়ক লে. কর্নেল এফতেখার উদ্দিন বলেন, আটককৃতদের কাছ থেকে দুইটি পিস্তল, একটি রিভালভার, তিনটি ম্যাগাজিন দুইটি শর্টগান, একটি টেলিস্কোপিক সাইট, সাতটি রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গোলাবারুদ, ইয়াবা এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে থানায় মাদক, অস্ত্র, চাঁদাবাজি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনা তাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও বিস্ফোরক আইনে মামলা করা হবে।

স্বাক্ষর জালিয়াতি করে কর্মচারী নিয়োগ, এমপিওভুক্ত প্রতিষ্ঠান…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়ামাল-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অরের জন্য চমকপ্রদ এক তারকাক…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিমান বাহিনীর কৃতি কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক প্রদান
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি: যে কারণে ক্ষোভ ঝাড়লেন বিএনপি মহাসচিব
  • ০৮ অক্টোবর ২০২৬
পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি …
  • ০৮ অক্টোবর ২০২৬