রাজধানীতে অসহায়দের মাঝে ছাত্রদলের খাদ্যসামগ্রী বিতরণ

০৯ মে ২০২০, ০৫:২১ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারীতে স্বল্প আয়ের মানুষ, অসহায় ও কর্মহীনদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর শাখােএবং শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রদল ।

আজ শনিবার (৯ মে) রাজধানীর আফতাব নগরে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের উদ্যোগে এবং শেকৃবি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় মহানগর উত্তর ছাত্রদল প্রায় ৫৬০ পরিবার ও শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রায় ১৫০ পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেয়।

এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুল রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ সভাপতি হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম সম্পাদক তানজিল হাসান, সহ সাধারণ সম্পাদক আক্তার হোসাইন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রুবেল, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম নোবেল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি জসিম উদ্দিন সিকদার রানা, সহ-সভাপতি বাছিরুল ইসলাম রানা, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আরাফাত রহমান প্রমুখ।

সরকারি শিক্ষকরা দপ্তরে কাজ করতে পারলে ডিজি অফিস-বোর্ডগুলোয় …
  • ০৮ অক্টোবর ২০২৬
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘জীবন মানে নিজের সাথে সংগ্রাম’— প্রথম শ্রেণি থেকে মাস্টার্স…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুর্বল ব্যক্তির কাঁধে নগ্ন স্থূল ট্রাম্প, হাতে দাঁড়িপাল্লা,…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রক্টর-রেজিস্ট্রারের দায়িত্ব সামলেও বাজিমাত: টানা ৩ বার বি…
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬