বিএনপি নেতা সানাউল্লাহ মিয়া মারা গেছেন

২৭ মার্চ ২০২০, ০৯:৪৩ PM
সানাউল্লাহ মিয়া

সানাউল্লাহ মিয়া © ফাইল ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আইন বিষয়ক সম্পাদক ও খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহে....রাজিউন)। আজ শুক্রবার রাত সোয়া ৮টার দিকে গণস্বাস্থ্য হাসপাতালে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির জানান, সানাউল্লাহ মিয়া দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। এছাড়া গত বছরের ৩ জানুয়ারি তিনি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় (স্ট্রোক) আক্রান্ত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়। সেই থেকে তার মুখের বাঁ পাশ বেঁকে যায়। দীর্ঘদিন বিদেশে চিকিৎসার পর দেশে ফেরেন তিনি।

শায়রুল কবির বলেন, আমি সানাউল্লাহ মিয়ার ভাইয়ের ছেলে শফিকুল ইসলামের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, বৃহস্পতিবার রাত থেকে সানাউল্লাহ মিয়ার শরীর প্রচণ্ড খারাপ হলে তাকে গণস্বাস্থ্য হাসপাতালে এনে ভর্তি করানো হয়। শুক্রবার বিকেলে শারীরিক অবস্থার আরও অবনতি হয়। চিকিৎসকরা বলেন তিনি নিউমোনিয়ায় আক্রান্ত।

দীর্ঘদিন আইন পেশার পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গেও জড়িত সানাউল্লাহ মিয়া। এক এগারো সরকারের সময় দলীয় নেত্রীর মামলা পরিচালনা করে সবার নজরে আসেন। তবে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে পাননি। এর কিছুদিন পরই স্ট্রোক করে অসুস্থ হন তিনি।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬