করোনা প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ছেটাচ্ছে ছাত্রদল

২৭ মার্চ ২০২০, ০৫:০৭ PM
জেলা ছাত্রদলের স্প্রে কর্মসূচি

জেলা ছাত্রদলের স্প্রে কর্মসূচি © সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে রাস্তায় জীবাণুনাশক স্প্রে ছিটানোর কর্মসূচি ঘোষণা করেছে সাতক্ষীরা জেলা ছাত্রদল। আজ শুক্রবার সকাল ৮টায় জেলার কলারোয়া পৌরসভা, সরকারি কলেজ ও বাজার এলাকায় জীবাণুনাশক স্প্রে ছিটানোর কার্যক্রম শুরু করেন দলের কর্মীরা।

জীবানুনাশক স্প্রে ছিটানো কার্যক্রমে অংশ নেন ছাত্রদল নেতা আলী হোসেন, মুসা কায়মুল্লাহ্ করীম, ইসারুল ইসলাম, মামুন হোসেন, মাহিনুর ইসলাম সাগর, আরিফ, ফয়সাল, হুসাইন, হৃদয় রহমান, গণি, তিতুমির, জাহাঙ্গীর হোসেন।

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় জীবাণুনাশক স্প্রে ছিটানোর জন্য জেলার সাতটি উপজেলা ছাত্রদলসহ সকল ইউনিটকে নির্দেশনা প্রদান করা হয়েছে। ইতোমধ্যে শুক্রবার সকালে কলারোয়া উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা কার্যক্রমের উদ্বোধন করেছেন।

তিনি জানান, আগামীকাল (শনিবার) থেকে একযোগে সকল উপজেলায় এ কার্যক্রম শুরু হবে। সংকটকালীন এ মুহূর্তে সকল নেতাকর্মীদের একযোগে এগিয়ে আসতে হবে।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬