বেগম খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন কখন, যা জানা যাচ্ছে

২৫ মার্চ ২০২০, ০২:০৯ PM

© ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বুধবারই মুক্তি পেতে পারেন বলে জানা গেছে। তবে কখন মুক্তি পাবেন, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, কারা কর্তৃপক্ষের ছাড়পত্র পেলেই পরবর্তী কার্যক্রমে যাবেন তারা। তবে বেলা দেড়টা পর্যন্ত ছাড়পত্র হাতে পাননি।

তিনি বলেন, খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসা পরামর্শ তিনি অনুসরণ করছিলেন না। এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল আলম বেলা ১টার দিকে চিঠি হাতে না পাওয়ার কথা জানান।

এদিকে মুক্তির প্রক্রিয়ায় স্বাক্ষর সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কিছুক্ষণের মধ্যে তার সাজা স্থগিতের আদেশ কার্যকর হবে বলে বুধবার (২৫ মার্চ) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কাছে পরিবারের পক্ষ থেকে মুক্তির আবেদন জানানোয় খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে।

বিএসএমএমইউর প্রিজন সেলে আটক রয়েছেন খালেদা জিয়া। তার অপেক্ষায় রয়েছেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের কয়েকজন নেতা। এছাড়া মহিলা দল ও সহযোগী সংগঠনের কিছু নেতা–কর্মীও উপস্থিতি আছেন হাসপাতালে।

তবে তার পরিবারের সদস্যরা এখনও সেখানে পৌঁছাননি। বিএসএমএমইউর সামনে কারা সদস্যরাও উপস্থিত আছেন।

এর আগে মঙ্গলবার বিকেলে দুটি শর্তে খালেদা জিয়াকে মুক্তির কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, মুক্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬