খালেদা জিয়ার বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আইনমন্ত্রী

২৪ মার্চ ২০২০, ০৩:৩২ PM

© ফাইল ফটো

কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বেলা সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। গত কিছুদিন ধরে খালেদা জিযার জামিন ও মুক্তি নিয়ে আলোচনার মধ্যেই আজ এই সংবাদ সম্মেলন হতে যাচ্ছে।

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম গণ মাধ্যমকে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে কথা বলার জন্যই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

প্রসঙ্গত, খালেদা জিয়া গত দুই বছর ধরে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এর প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্যগত অবস্থার অবনতির কথা উল্লেখ করে তাঁর পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত দুই দফায় জামিনের জন্য আবেদন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬