স্বাধীনতা দিবসে আ. লীগের সব কর্মসূচি বাতিল

২৩ মার্চ ২০২০, ০১:০৫ PM

করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের সব কর্মসূচি বাতিল করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

এ সময় তিনি করোনা ভাইরাস মোকাবিলাকে যুদ্ধ পরিস্থিতি হিসেবে বিবেচনা করে এ যুদ্ধে জয়ী হতে যার যার মতো নিজেকে রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। সেই সঙ্গে সরকারের প্রতি আস্থা রেখে বৈশ্বিক যুদ্ধকালীন এ পরিস্থিতিতে বিরোধী দলকে রাজনীতি না করে এগিয়ে আসতে বলেন কাদের।

সেতুমন্ত্রী বলেন, দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। মজুতকারীদের বিরুদ্ধে সতর্ক অবস্থান নিতে হবে। এ সময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬