চাচাতো বোনকে অপহরণ করেছেন সৌদি যুবরাজ

২৩ মার্চ ২০২০, ০৮:৪৮ AM

© সংগৃহীত

সৌদি আরবের প্রিন্সেস বাসমাহ বিনতে সৌদ বিন আব্দুল আজিজকে অপহরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের চাচাতো বোন তিনি। স্পেন থেকে প্রকাশিত ‘এবিসি’ পত্রিকার বরাত দিয়ে ‘মিডল ইস্ট মিরর’ জানিয়েছে, রাজপরিবারের সমালোচক হিসেবে পরিচিত নারীবাদী আন্দোলনকারী বাসমাহকে গত বছরের ফেব্রুয়ারি মাসে অপহরণ করার পর থেকে তিনি সৌদি আরবের আল-হায়ার কারাগারে বন্দি রয়েছেন।

এদিকে এক বছরেরও বেশি সময় আগে রাজপরিবারে নিজের সমালোচকদের বিরুদ্ধে বিন সালমান যে ধরপাকড় অভিযান শুরু করেছিলেন তখন থেকে বাসমাহ নিখোঁজ ছিলেন।

সিসিটিভি ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে পত্রিকাটি। যা দৃশ্যত জেদ্দায় বাসমাহ’র প্রাসাদের একটি লিফটের বাইরে বসানো ছিল। ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, আটজন পুরুষের একটি দল বাসমাহ’র প্রাসাদে হানা দিয়েছে এবং তারা সিসিটিভি ক্যামেরার অস্তিত্ব টের পেয়ে এসব ক্যামেরা ঢেকে ফেলার বা অকার্যকর করে ফেলার চেষ্টা করছে।

খবরে আরও বলা হয়েছে, গত বছরের ফেব্রুয়ারি থেকে বাসমাহকে আল-হায়ার কারাগারের ১০৮ নম্বর সেলে আটক রাখা হয়েছে। পরিবারের সদস্যরা সপ্তাহে একবার তার সঙ্গে দেখা করতে পারেন।তবে তাকে কবে মুক্তি দেয়া হতে পারে পরিবারের সদস্যরা তা জানেন না।

এছাড়া প্রতিবেদনে বলা হয়, ৫৬ বছর বয়সি প্রিন্সেস বাসমাহ তার মেয়েকে নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে পারেন বলে সন্দেহ হওয়ার কারণে যুবরাজ সালমান তাকে অপহরণ করেন। তিনি চিকিৎসার উদ্দেশে সুইজারল্যান্ড যাওয়ার চেষ্টা করছিলেন।

৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬