© টিডিসি ফটো
করোনাভাইরাসের বিস্তার রোধ ও মানুষকে সচেতন করার লক্ষ্যে রাস্তায় নেমেছে গাজীপুর জেলা ছাত্রলীগ। গত শুক্রবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচীর পর গাজীপুর জেলা শাখা উদ্যোগেও এ কর্মসূচীর আয়োজন করা হয়।
আজ সোমবার (২১ মার্চ) জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর সরকারের সার্বিক তত্বাবধায়নে শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে সংগঠনটি।
শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর সরকারে বলেন, ‘বর্তমান সংকটময় মূহূর্তে ছাত্রলীগের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। তাই আমরা নিজ উদ্যোগে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করছি।’
এসময় মাস্ক বিতরণের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সচেতনতা ও সতর্ক থাকার পরামর্শ দেয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, শাহবাগ, ঢাকা কলেজ ও ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক সামনে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।