করোনা: সব ইউনিটকে জনগণের পাশে থাকার নির্দেশ ছাত্রলীগের

২০ মার্চ ২০২০, ০৬:২৭ PM

© লোগো

করোনাভাইরাস সংক্রমণ রোধ ও সচেতনতায় সংগঠনের সকল ইউনিটকে স্ব স্ব মেডিকেল ইউনিটের সমন্বয়ে নিজস্ব তত্ত্বাবধানে হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বিতরণ, সচেতনতনামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

আজ বিকালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের সকল নেতাকর্মীদের সভা-সমাবেশে এড়িয়ে চলতে নির্দেশ প্রদান করা হয়েছে।

এর আগে দুপুরে রাজধানীতে হ্যান্ড স্যানিটাইজার, সচেতনতনামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬